আমাদের সম্পর্কে
বেনাপোল ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ ষ্টাফ এসোসিয়েশন
পরিচিতি ও লক্ষ্য
বেনাপোল ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ স্টাফ এসোসিয়েশন (BPLSTAFFASSO) বেনাপোল স্থলবন্দরে কর্মরত সকল সিএন্ডএফ কর্মচারীদের কল্যাণ ও অধিকার রক্ষার্থে প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক, সামাজিক ও কল্যাণমুখী সংগঠন।
স্থল বন্দর ৭ নং গেটের সামনে, বেনাপোল, যশোরে আমাদের প্রধান কার্যালয় অবস্থিত। ১৯৮৯ সালের ৩রা এপ্রিল খুলনা বিভাগীয় সমাজসেবা অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন লাভ করে (রেজিষ্ট্রেশন নং - খুলনাঃ- ৮৪৯)।
আমাদের পরিসংখ্যান
বর্তমানে আমাদের এসোসিয়েশনে ৩,১৭৫ জনেরও বেশি সম্মানিত সদস্য রয়েছেন। এর মধ্যে ২,৩০১ জনেরও বেশি সদস্য নিয়মিত চাঁদা দিয়ে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। সদস্যদের কল্যাণ তহবিল, চিকিৎসা সহায়তা, মৃত সদস্যের পরিবারের আর্থিক অনুদান ও বন্দর সংশ্লিষ্ট পেশাগত উন্নয়নে এসোসিয়েশন নিরলস কাজ করে যাচ্ছে।
আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য
- বেনাপোল স্থলবন্দরে কর্মরত কর্মচারীদের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করা।
- সদস্যদের আপদকালীন চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদান।
- মৃত সদস্যদের পরিবারের কল্যাণে স্থায়ী অনুদান তহবিল পরিচালনা করা।
- বন্দর কাস্টমস ও প্রশাসনের সাথে সিএন্ডএফ কর্মীদের কাজের সুষ্ঠু সমন্বয় সাধন।