নোটিশ বোর্ডে ফিরুন
অফিসিয়াল নোটিশ
সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে মাসিক চাঁদা পরিশোধের নির্দেশিকা
মেয়াদ: 31 December 2026
সক্রিয়
সোনালী ব্যাংক (SPG) গেটওয়ে ও কার্ড/মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ঘরে বসেই মাসিক চাঁদা পরিশোধ করুন
সকল সম্মানিত সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস্ স্টাফ এসোসিয়েশনের মাসিক চাঁদা এখন সোনালী ব্যাংক পিএলসি-এর সোনালী পেমেন্ট গেটওয়ে (SPG)-এর মাধ্যমে অনলাইনে সরাসরি পরিশোধ করা যাচ্ছে। আপনার মেম্বার পোর্টালে লগইন করে 'চাঁদা পরিশোধ' অপশন থেকে সোনালী ব্যাংক একাউন্ট, ডেবিট/ক্রেডিট কার্ড কিংবা মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট) এর মাধ্যমে অতি সহজেই চাঁদা পরিশোধ করে তাৎক্ষণিক ডিজিটাল রসিদ সংগ্রহ করতে পারবেন।